দুর্ঘটনায় পাইলট এবং ১০ যাত্রীর সবাই মারা গেছেন।
নিহত যাত্রীদের পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বিমানটি স্থানীয় একটি প্যারাসুট স্কুল ব্যবহার করছিল। এটি মুর্তে-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী বলেছেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এ দুর্ঘটনাকে তিনি ভয়াবহ ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন।
