অভিবাসন ব্যয় কমানো ও নিয়োগে স্বচ্ছতার আহ্বান রাষ্ট্রপতির

✍🏻: দেশদৃষ্টি ডেস্ক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিরাপদ অভিবাসনের জন্য বিদেশে কর্মসংস্থানের ব্যয় কমানো এবং নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকায় আরএমএমআরইউর ৩০ বছর পূর্তি ও সোনার মানুষ সম্মিলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বিদেশগামী কর্মীদের চাকরির চুক্তি, বেতন ও অধিকার সম্পর্কে যাত্রার আগেই পরিষ্কার ধারণা দেওয়ার ওপর জোর দেন রাষ্ট্রপতি। প্রতারণা বন্ধে কার্যকর উদ্যোগ এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও শ্রমিকবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।
 
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়াতে হবে। নারী অভিবাসীদের নিরাপত্তা এবং দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনও গুরুত্ব পাওয়ার কথা জানান।
 
প্রবাসীদের শ্রম ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।