গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২২ তীর্থ যাত্রীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ দূর্ঘটনা ঘটে।
মারাত্মক আহত ২৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০
শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পিকআপে করে মাদারীপুরের কদমবাড়ীর গনেশ পাগলের মেলা থেকে খুলনা ডুমুরিয়া যাচ্ছিল ২৪জন তীর্থযাত্রী। এসময় পিকআপটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ও প্রাইভেটকারের ২২ তীর্থযাত্রীসহ ২৬ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মত আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
