মৃত ইহসান
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বালির গর্ত নামক জায়গায় বাড়ির আঙ্গিনার ময়লা আবর্জনা ফেলা গর্তে বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশুটির নাম ইহসান (২) পিতার নাম বাদল। শনিবার (১৯/০৭/২৬) সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটের দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে একপর্যায়ে বাড়ির আঙ্গিনায় গর্তে জমে থাকা পানিতে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা এলাকায় ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
