সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. মসিউল আযম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তৌহিদ মনি।
বক্তারা প্রয়াত অ্যাডভোকেট তৌহিদুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যু স্থানীয় সাংবাদিকতা ও সচেতন সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তাঁরা আরও বলেন, তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সাংবাদিক সমাজের প্রতি অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুক্তার আলী।



