শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

✍🏻: দেশদৃষ্টি ডেস্ক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত।

দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।