সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু, মরদেহ যশোর হাসপাতালের মর্গে

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সড়ক দুর্ঘটনায় আহত আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারীকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক স্থান, সময় ও কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।