৮০ পিস ইয়াবাসহ নওয়াপাড়া পৌরসভার আনিস গাজী আটক

✍🏻: অভয়নগর প্রতিনিধিঃ
প্রকাশ: ২ মাস আগে

জানা গেছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি দল নওয়াপাড়ার ধোপাদীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সামসুর রহমান গাজী ওরফে ‘টুপি সামসুর’-এর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আনিসুর রহমান গাজীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটকের পর আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার প্রফেসরপাড়া সাথী লন্ড্রি এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পরে আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।

আটক আনিসুর রহমান গাজী নওয়াপাড়া পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মোল্যা বলেন, আনিসুর রহমান ওয়ার্ড বিএনপির কোনো পদে আছেন কিনা তা এই মুহূর্তে বলতে পারছেন না। তবে খোঁজ নিয়ে যদি তিনি কোনো পদে থাকেন, তাহলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর ঠাঁই হবে না।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।