বসুন্দিয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍🏻: বসুন্দিয়া প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার বিকাল 5টায় সিঙ্গিয়া আদর্শ (ডিগ্রী) কলেজ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান শাহীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক মোস্তফা আমির ফয়সাল।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলার সদস্য সচিব মোঃ রাজু আহমেদ।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান আলী। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ জেইন হোসেন রকি, যুগ্ম আহ্বায়ক জুয়েল, মোঃ মনজুর এলাহী সনি সহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।