কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় পেঁপে চাষির স্বপ্ন হলো সত্য

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পেঁপে চাষির স্বপ্ন যেন বাস্তবে পরিনত হলো।

পেঁপে চাষি হলেন দরাজহাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলী (বাবু) পিতা – মৃত : দ্বীন মোহাম্মদ।
সূত্রে জানা যায় যে,চাষির প্রকৃতি জমির পরিমান ছিল ৩ একর। উক্ত জমি দীর্ঘদিন চাষের অনুপযোগী হয়ে পড়ে থাকায়।

অত্র উপজেলার উপসহকারী কৃষি কমকর্তা মোঃ ফারুক হোসেনের পরামর্শ অনুযায়ী টপ-লেডি জাতের চারা রোপণ করেন। এবং কৃষক নিয়মিতভাবে দক্ষ শ্রমিক দিয়ে কৃষি কমকর্তার পরামর্শ অনুযায়ী উন্নত জাতের পেঁপে চাষ করে অধিক লাভবান হওয়ার আশা প্রকাশ করেন। রোপণকৃত চারার বর্তমান বয়স ৬৫ দিন।