বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ৯টি মন্দিরে হবে দুর্গাউৎসব
গোলাম রসুল ] (জামদিয়া )বাঘারপাড়া : আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ ইং শুরু হতে যাচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব দুর্গাপূজা ।
এবছর বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৮টি মন্দির ও ১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা সামনে রেখে ইতিমধ্যে সকল মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে । সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রাথমিক পর্যায়ে শেষের পথে। বাকি শুধু রং ও তুলির আঁচড়।
৮টি দুর্গা মন্দির জামদিয়া ঠাকুর পাড়া সার্বজনিন দুর্গা মন্দির, করিমপুর সার্বজনিন দুর্গা মন্দির, আমুড়িয়া সার্বজনিন দুর্গা মন্দির, জোকা সার্জনিন দুর্গা মন্দির, এগারো খানের রঘুরামপুর সার্বজনিন দুর্গা মন্দির, ঘোড়ানাছ সার্বজনিন দুর্গা মন্দির, বাকড়ী সার্বজনিন দুর্গা মন্দির, জয়রামপুর পঞ্চানন বটতলা সার্বজনিন দুর্গা মন্দির ও কমলাপুর পূজা মন্ডপ।
এবছর একটি মন্দিরে আর্থিক সংকটের কারনে ভাঙ্গুড়া সার্বজনিন দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। জামদিয়ার সুজন ঘোষালের দেওয়া তথ্য অনুযায়ী এবছর জামদিয়া ঠাকুর পাড়া মন্দিরে সভাপতির দায়িত্ব পালন করছেন বাবু বিপ্লব চক্রবর্তি, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু শিমূল চক্রবর্তি তাদের ভাষ্য ২০ থেকে ূ২৫ বছর ধরে তারা তাদের মন্দিরে পূজা করে যাচ্ছে করিমপুর মন্দিরে আছে সভাপতি হিসেবে বাবু মনোজ কুমার বিশ্বাস, সম্পাদক হিসেবে বাবু তপন কুমার বিশ্বাস, তারাও ২৫/৩০ বছর, আমুড়িয়ায় দায়িত্বে আছেন সভাপতি বাবু কৃষ্ণপদ বিশ্বাস, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু সুশান্ত ধর, বর্ষীয়ান ব্যক্তিত্ব বাবু বিদ্যাধরের তথ্য অনুযায়ী তারা ৫০ বছর যাবত তাদের মন্দিরে পূজা করে আসছে কোন রকম বাধাবিগ্ন ছাড়া, জোকা মন্দিরে দায়িত্ব পালন করছেন সভাপতি হিসেবে বাবু মিহির কুমার বিশ্বাস, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু সমীর কুমার গোস্বামী, সাবেক শিক্ষক বাবু কৃষ্ণপদ বিশ্বাস (৮৫) তিনার তথ্য মতে ৩২তম পূজা অনুষ্ঠিত হচ্ছে তাদের মন্দিরে, কমলাপুর পূজা মন্ডপে সভাপতি হিসেবে আছেন বাবু রিপন গোলদার, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু রাজীব গুপ্ত, রঘুরামপুর মন্দিরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু মিলন কুমার আঢ্য,সম্পাদকের দায়িত্ব পালন করছেন বাবু বিলাস অধিকারী, ঘোড়ানাছ মন্দিরে সভাপতির দায়িত্বে আছেন অধ্যাপক শংকর কুমার ভৌমিক, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু মলয় কুমার লস্কর। ও এগারো খানের বাকড়ী সার্বজনিন দুর্গা মন্দিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু বাবুল কুমার বিশ্বাস, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু চঞ্চল কুমার বিশ্বাস এবং জয়রামপুর পঞ্চানন বটতলা সার্বজনিন দুর্গা মন্দিরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু অসিম কুমার বসু, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু জ্যোতিষ কুমার দাশ। এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন সাবেক ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও বর্তমান উপজেলা পূজা উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা এগারো খানের কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিপুল কান্তি বিশ্বাস।
