চুড়ামনকাটিতে প্রতিমন্ত্রী অমিত হাসানের পক্ষ থেকে ৭ পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতটি পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিট, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, সহসভাপতি আবু তালেব, ওলিয়ার রহমান ও রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা জালাল উদ্দীন ও মাস্টার শিমুল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, যুবনেতা শামীম কবীর ওয়াসিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সন্তোষ কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক উত্তম কুমার কুন্ডু, রতন কুমার কুন্ডু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসলাম শিকদারসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে ইউনিয়নের সাতটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এ সময় তাঁরা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।