কেশবপুরে ওসির সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

✍🏻: কেশবপুর প্রতিনিধি:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
কেশবপুরে ওসির সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরের কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কেশবপুর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক, সহকারী এইচআরডি সম্পাদক বোরহানউদ্দিন, কেশবপুর পৌর শাখার সভাপতি খায়রুল ইসলাম, কেশবপুর পূর্ব শাখার সভাপতি হারুন জিহাদ, সাগরদাঁড়ি শাখার সভাপতি মাজহারুল ইসলামসহ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ উপজেলার মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন অফিসার ইনচার্জ রোকসানা খাতুন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ওসি রোকসানা খাতুনের হাতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেওয়া হয়।