Deshdristi24
যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সারে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক অনুষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মজিদ স্বাগত বক্তব্য দেন। ১২০ জন বাছাইকৃত কর্মীর উপস্থিতিতে শিক্ষা শিবিরের শুরুতেই ৫৫ মিনিটের কুরআন অনুশীলন করা হয়। এছাড়া কর্মীদের কাজে গতিশীল রাখার জন্য সংগঠনের পাঠ্যসূচি ভিত্তিক কুরআন হাদিস ও ইসলামী সাহিত্যের উপর গবেষণামূলক পর্যালোচনা করা হয়। কর্মীদের ভারসাম্যপূর্ণ জীবন গঠন ও বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নির্দেশনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আহসান কবির। শিক্ষা শিবিরে খাদ্য বিভাগে দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ও আলহাজ্ব আবু বক্কর খান এবং তহিদুর রহমান বাপ্পী। ডেকোরেশন ও শৃঙ্খলা বিভাগে দায়িত্ব ছিলেন, ইউনিয়ন প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ খান। আপ্যায়ন বিভাগে ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান ও পেশাজীবী সম্পাদক মোঃ নুরুন্নবী। স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে দায়িত্বে ছিলেন পাঠাগার সভাপতি রাশেদুল ইসলাম ও বসুন্দিয়া মোড় শাখার সভাপতি মফিজুর রহমান।
