গোপালগঞ্জে ট্রাকের চাপায় রিকু শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিকু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা|
ওসি মোঃ আনিসুর রহমান জানান, সকালে হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হচ্ছিলেন রিকু শেখ। এসময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে|
