বসুন্দিয়াকে গর্বিত করলেন ডাকসুর হল সংসদ নেতা মোঃ ফেরদাউস, জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় তিনি প্রথম

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মোঃ ফেরদাউস।

গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিতর্ক ও বক্তৃতার মতো সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে।