এল.বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং অফিসার পদে নিয়োগপ্রাপ্ত ‘টিম-এ’ নিয়ে প্রথমবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল দশটা থেকে ২৫ জন নবনিযুক্ত মার্কেটিং অফিসার নিয়ে দুপুর একটায় শেষ হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলামের তত্ত্বাবধানে সকলের উদ্দেশ্যে সামগ্রিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন হাসপাতালের চেয়ারম্যান, মোড়ল ফারুক ফাউন্ডেশন এবং ‘দেশদৃষ্টি24.com’ এর চেয়ারম্যান ফারুক মোড়ল।
বসুন্দিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রিয়জন, সাধারণের বন্ধু, মানবতার কল্যাণে নিয়োজিত এক মানবিক পুরুষ এই ফারুক মোড়ল বলেন, আমি এক মহৎ উদ্দেশ্যে হাসপাতালকে কাজে লাগাতে চায়। যেখানে স্বাচ্ছন্দে সর্ব স্তিতরের মানুষ সেবা গ্রহন করবেন। তিনি বলেন, ভালো কাজ করে আমি শত-শত বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। তিনি সুস্থ্য ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী দায়িত্বপ্রাপ্ত সকলেই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
