প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন

✍🏻: দেশদৃষ্টি ডেস্ক:
প্রকাশ: ১ মাস আগে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ ভাষণকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।জাতিসংঘের মঞ্চে এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন।
এর মাধ্যমে তিনি একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।

জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কে বিশ্বনেতারা বৈশ্বিক সংকট, শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।