প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক হিসেবে ফকির শওকত (দাদা ভাই) এবং সদস্য সচিব হিসেবে বিনয় কৃষ্ণ দায়িত্ব পেয়েছেন।
সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরাম উদ দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মুবিন পদত্যাগ করার পর নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
তাদের পদত্যাগের পর মঙ্গলবার সংকটকালীন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত এক সভায় নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ফকির শওকতকে আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাব যশোরের চলমান সংকট নিরসন, সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
