বসুন্দিয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
যশোর সদর উপজেলায় বসুন্দিয়া ইসলামিক সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বসুন্দিয়া মোড় বেলতলা কনফিডেন্স একাডেমি কোচিং সেন্টারে শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়।
সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা সৈয়দ আলী আশরাফ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াদুদ।
ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত দরিদ্র-মেধাবী ১২ জন শিক্ষার্থীকে প্রতি ছয় মাস পর নগদ অর্থ প্রদান করা হয়। দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য ২০০০ টাকা, নবম শ্রেণী ২০০০ টাকা, অষ্টম শ্রেণি ১৬০০ টাকা, সপ্তম শ্রেণি ১২০০ টাকা, ষষ্ঠ শ্রেণি ১০০০ টাকা প্রদান করা হয়
সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সদস্য মোঃ মাকিবুর রহমান, মোঃ ফারুক হোসেন, হাফেজ আব্দুল বারী প্রমূখ।
