Deshdristi24
যশোরের তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী বিএম কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গণি। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সোনিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান মধু, তালবাড়িয়া সবুজ একাডেমির সভাপতি ডা. আক্তার হোসেন, প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য তৌহিদুর রহমান তোতা, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদস্য আসাদুজ্জামান ঝন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে মোট ৪৬টি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন বিষয়ে বিজয়ী সর্ব মোট ১৩৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
