যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ (ডিগ্রি) কলেজের সামনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ব্যবসায়ী মোস্তফা (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
স্থানীয় সূত্রে যানা যায় রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন সিঙ্গিয়া আদর্শ (ডিগ্রি) কলেজের সামনে নিজ দোকান বন্ধ করে গফুরের হোটেলের টিউবয়েলে পানি আনতে গেলে আকস্মিক এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতি গ্রামের মৃত আলী ইয়াকুবের ছেলে। অভিযোগ উঠেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার ফুফাতো ভাই বাবু (৩৫) তাকে হামলা করে এবং ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
