বসুন্দিয়ার ঘুনি -চাড়াভিটা সড়কে বাস ও ভ্যানগাড়ী দুর্ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ” গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ৩ দিন আগে

যশোরের বসুন্দিয়ায় আকিজ জুট মিলের স্টাফ-বাস ও ভ্যানগাড়ির মধ্যে দু্র্ঘটনা ঘটেছে । রবিবার ২৬ শে জুলাই বেলা সাড়ে তিনটার দিকে বসুন্দিয়া চাড়াভিটা সড়কের ঘুনী মীরখালি পাড়ার সামনে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার জেরে বাসের যাত্রী, মিল শ্রমিক এবং ক্ষতিগ্রস্থ ভ্যানগাড়ীর চালকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ভ্যান শ্রমিকদের পক্ষে দুইজন আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত একজনকে যশোর আদ্-দীন হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো আকিজ জুটমিলের স্টাফ বাস, শ্রমিকদের নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিল- পথিমধ্যে ঘুনী মীরখালি পাড়া নামক স্থানে পৌছালে পিছনে থাকা একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লাগে এতে ভ্যান চালক জাহাঙ্গীর হোসেন আঘাত প্রাপ্ত হয়। এঘটনায় বাস চালক এবং ভ্যান চালকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের ড্রাইভার এবং মিলশ্রমিকগণ জোটবদ্ধ হয়ে ভ্যান চাকদের মারধর করে পালিয়ে যাওয়র চেষ্টা করে। এসময় এলাকাবাসী পার্শবর্তী, (ঘোষনগর বাগডাঙ্গা ) বাজারে ড্রাইভার সহ বাসটিকে আটক করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশে খবর দিলে বাঘারপাড়া থানা পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করেন। খবর পেয়ে আকিজ জুটমিল কর্তৃপক্ষ ঘটনা স্থলে পৌছে ক্ষতিগ্রস্থ্যদের ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেয় এবং গুরুতর আহত একজনকে তাদের নিজস্ব এম্বুলেন্স সার্ভিসে যশোর আদ- দীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। এসময় সেখানে , স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনিসুর রহমান বিপ্লব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।