মায়ের মৃতদেহ দেখতে যাওয়ার পথেই মেয়ের মৃত্যু

লেখক: ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ দিন আগে
deshdristi24

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে মায়ের মৃত্যুর খবর পেয়ে মায়ের বাড়িতে মাকে শেষ বারের মত দেখতে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন তিনি।

রবিবার (৭ জুন) সকালে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল্লা গাজীর স্ত্রী।