যশোরের আলোচিত মাদক সম্রাজ্ঞী প্রিয়া ও তার মা আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার
যশোর সদর ফাঁড়ির মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে আলোচিত মাদক কারবারী ও একাধিকমামলার আসামি চাঁচড়া রায়পাড়ার প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি টিম রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকায় কয়েকজন নারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছে। পরে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানুল্লাহর নেতৃত্বে এসআই নুর উন নবী, এসআই শামীম ও এটিএসআই আতাউর রহমানের সমন্বয়ে একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
তাদেরকে আটকের পর তল্লাশি চালিয়ে সাহানারা বেগমের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রিয়া খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী দীর্ঘদিন ধরে রহিম ও তার স্ত্রী আছিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন।
