এরা হলেন, যশোর সদর উপজেলার দারাজহাট মধ্যপাড়ার আবুবক্কারের স্ত্রী মঞ্জুরা ওরফে বুড়ি (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার মৃত হাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩), হান্নান জর্দ্দারের ছেলে সোহেল রানা (২২) এবং সদর উপজেলার এড়েন্দা বাজার কালিদোয়া গ্রামের বর্তমানে শহরের বারান্দিপাড়া ঢাকা রোড বটতলা এলাকার মৃত হাসেম বিশ্বাসের ছেলে আব্দুল গনি (৫৪)। আটককৃতদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে আলাদা আরেকটি টিম শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের বারান্দিপাড়া ঢাকা রোড জামিয়া কাসিমিয়া আরাবিয়া মাদরাসার পাশের অটোরিকশা ইজিবাইক গ্যারেজের মধ্যে থেকে তিন কেজি গাঁজারসহ মামুন হোসেন (৪৬) নামে এক যুবককে আটকের দাবি করেন। ধৃত মামুন শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বর্তমানে বারান্দিপাড়া খেজুর বাগান এলাকার মৃত মুরাদ সরদারের ছেলে।


যশোরে আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ৫

