রোববার (২৬ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া,গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি মাসুম খানসহ প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।



