যশোরের বাঘারপাড়ায় রাতের আঁধারে ঘাস পোড়ানো ওষুধ দিয়ে কৃষকের ধানের চারা নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে ।
ক্ষতিগ্রস্ত কৃষক বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের গনি মোল্যর ছেলে কামরুল হোসেন জানান, এ বছর তিনি তিন থেকে সাড়ে তিন বিঘা জমিতে ধান রোপন করার উদ্দেশ্যে চারা (পাতো) দিয়েছিলেন।
গতকাল ৪ জুলাই রাতে কে বা কারা শত্রুতা বসতঃ তার বীজ তলার সমস্ত ধানের চারাতে ঘাস পোড়ানো ওষুধ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, এখন নতুন করে ধানের বীজতলা দিয়ে ধান রোপন করা সম্ভব নয়, কারণ চারা বড় হতে যে সময় লাগবে তাতে রোপন করার সময় পার হয়ে যাবে। এঘটনায়, উপসহকারি কৃষি কর্মকর্তা করিম খান, এবং স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক কে পরামর্শ ও সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন ।
