সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

✍🏻: দেশদৃষ্টি ডেস্ক:
প্রকাশ: ৬ দিন আগে

সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় হজে যাওয়া পথে প্রাইভেটকার দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তানিয়া তাহমিনা রিনা (৪৫),ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহতরা হলেন, স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তারা সবাই কিশোরগঞ্জের ভৌরব এলাকার বাসিন্দা।

নিহত তানিয়া তাহমিনা তার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, ‘আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুইজন মারাত্মক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পিছন থেকে বড় কোন গাড়ী সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হয়েছেন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে