মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য রানু বেগম টুনি। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা প্রায় বন্ধের উপক্রম। ফলে একসময়ের সচ্ছল, টকবকে প্রাণ চঞ্চল রানু বেগম আজ মিস্তেজ । যে কিনা একসময়ে পুরো ইউনিয়ন দাপিয়ে বেড়িয়েছেন মানুষের সেবায়। খোজ নিয়েছেন ঘরে ঘরে তাদের কোন কিছুর প্রয়োজন আছে কি। সময়ের ব্যাবধানে আজ সেই তিনিই মানুষের কাছে সাহায্য প্রার্থী।
জানা গেছে,
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব। নিজেদের সামান্য যা কিছু ছিল, তা বিক্রি করে এ পর্যন্ত ২টি কেমোথেরাপির খরচ সহ অন্যান্যে চিকিৎসা চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে এখনও আরও ৪টি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন।
প্রতি ২১ দিন পর পর তাকে একটি করে কেমোথেরাপি দিতে হচ্ছে, যার পেছনে প্রতিবার খরচ হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা। বর্তমান পরিস্থিতিতে এই বিপুল অর্থ ব্যয় করার মতো সামর্থ্য তার পরিবারের কাছে নেই। সম্প্রাতি তার খোজখবর নিতে গেলে কান্না জড়িত কণ্ঠে রানু বেগম বলেন, একসময়ে আমি মানুষ কে সেবা দেওয়ার জন্য ইউনিয়ন ব্যাপি ছুটে বেড়িয়েছি, এখন আর শরীর চলে না। অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতে পারছিনা। তিনি বলেন, বাঁচতে চাই, সুস্থ্য হয়ে আবার মানুষের পাশে দাঁড়াতে মন চাই। এই জন্য,
সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের সামান্য সহযোগিতা আমাকে নতুন জীবন দিতে পারে। একটি জীবন বাঁচাতে এবং একজন সাবেক জনপ্রতিনিধির চিকিৎসায় যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য বিত্তবান, দানশীল ব্যক্তিত্ব ও প্রবাসী ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার। হয়তো আপনার সামান্য সাহায্যই পারে একটি প্রাণ বাঁচাতে। ইতিমধ্যে তাকে
👉 **সাহায্য পাঠানোর জন্য ব্যাংক হিসাব নং খোলা হয়েছে যার নং অগ্রণী ব্যাংক লিমিটেড, ঝুমঝুমপুর শাখা, যশোর। সঞ্চয়ী হিসাব নম্বর: ০২০০০১৬৯৩৫৩৯৯ । বিকাশ (পার্সোনাল) : ০১৯৩৩-১৮৩৬১২। যেখানে আপনি ও আপনারা সাহায্য পাঠাতে পারেন।
