সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

✍🏻: ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে
Deshdristi24i

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত গিয়াস উদ্দিন শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর গ্রামের বাসিন্দা নূরুল হক সিকদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন শিকদার সাড়ে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি দেন।