যশোর সদর হাসপাতাল থেকে সোনার চেইন ছিনতাইয়ের সময় শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।
৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ঃ০০ টায় হাসপাতালে কর্নারী ইউনিট থেকে হাতেনাতে আটক করা হয়।
আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলায় বড় মেঘলা গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী (৬৫) চিকিৎসা সেবা নিতে আসেন এ সময় শাহানা তার পিছে লাইনে অবস্থান করেন এক পর্যায়ে ওড়নার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে চেইন কাটার সময় ভুক্তভোগী টের পেয়ে হাতেনাতে আটক করেন শাহানা কাছ থেকে চেইন কাটার যন্ত্র উদ্ধার করা হয় সাথে ভুক্তভোগী চেইন উদ্ধার করা হয়
