গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশু শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৪ জনে

✍🏻: গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম বিশ্বাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে জেলায় হামের উপসর্গে ৪জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

আজ মঙ্গলবার (০২ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হামের উপসর্গে মারা যাওয়া ওই শিশু প্রীতম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিত বিশ্বাসের ছেলে|

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল| পরে সোমবার (১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়|

এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে| গত ২৪ ঞন্টায় ১১জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন| আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৯৬৯ জন রোগী।

প্রসঙ্গত, জেলায় এ পযর্ন্ত হামের উপসর্গে দুই শিশুসহ ৪জের মৃত্যু হলো। এ নিয়ে অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে।