রূপদিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রবিউল খান, সম্পাদক জহুরুল ইসলাম

✍🏻: রূপদিয়া প্রতিনিধি:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক রবিউল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রূপদিয়া প্রেসক্লাবের নির্বাচন প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও সহকারী নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রনি ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ এবং দপ্তর সম্পাদক আজিজুর রহমান।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার তরিকুল ইসলাম, মহিউদ্দিন সানি, ও আখতারুজ্জামান।
নতুন কমিটির নেতৃবৃন্দ রূপদিয়া ও আশপাশের এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।