বাঘারপাড়ায় নব-নির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ( এমপি ) গোলাম রসুলের মতবিনিময়, ব্যবসায়ীদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের আশ্বাস

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

যশোরের বাঘারপাড়ায় নবনির্বাচিত উপজেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল। এ সময় তিনি ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা পূরণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ের কার্যালয়ে নবনির্বাচিত বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাঘারপাড়া বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাজার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন। তারা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, বাজারের বিভিন্ন সমস্যা সমাধানসহ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় সংসদ সদস্য গোলাম রসুল ব্যবসায়ীদের বক্তব্য শোনেন এবং তাদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এলাকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি মশিউল আলম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজাসহ বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাঘারপাড়া বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।