বাঘারপাড়া পৌরসভার উন্নয়নে ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা, “জনসেবায় নতুন প্রত্যাশা “

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে
Deshdristi24

যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৭ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করা হয়।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ১৩১ টাকা।

বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালি সরকার। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান। তিনি পৌরসভার পক্ষ থেকে বাজেট উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার, বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হাসান, উপসহকারী প্রকৌশলী সোহান হোসেন, বাজার পরিদর্শক নুরুল ইসলাম, কর নির্ধারক আলমগীর হুসাইন, প্রধান সহকারী মধুসূদন পাল, হিসাবরক্ষক জুলফিকার আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
এদিন, বাজেট সভায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ঘোষিত এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।