যশোরের ঝিকরগাছা বাউশা গ্রামের একটি বাগান থেকে শাখাওয়াত (৬০) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে স্থানীয়রা বাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারপর ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানাযায় নিহত শাখাওয়াত উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসীর মতপ্রকাশ করেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বুধবার সকালবেলাও শাখাওয়াত স্বাভাবিকভাবে চলাফেরা করেছিলেন। তার বয়স ৬০ বছরের বেশি। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। তারাও প্রাথমিকভাবে অসুস্থ্যতার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।
