বাঘারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে| বুধবার বিকেলে উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মসিয়ুর রহমান|
এতে সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আক্তার হোসেন| ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে নারিকেলবাড়িয়া ফুটবল একাডেমি|
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে|
এসময় অতিথিরে মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃ›| প্রথমদিনের খেলায় যশোরের মুন্সি মেহেরুন্না ফুটবল একাদশ ৫/১ গোলে মাগুরার তালখড়ি ফুটবল একাদশকে পরাজিত করে| উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আরাফাত| অভয়নগরের রেফারি ইব্রাহিম হোসেন ম্যাচটি পরিচালনা করেন|
