গোপালগঞ্জে তিন আওয়ামীলীগ নেতার পদ থেকে পদত্যাগ

✍🏻: গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ৫৭ minutes ago

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ-পদবী থেকে একযোগে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী তিন আওয়ামী লীগ নেতা হলেন-কাশিয়ানী উপজেলার ৬ নং রাতইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো: বদরুল ইসলাম, ও সদস্য নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা বলেন, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। তাই সুস্থ মস্তিষ্কে ও সজ্ঞানে আমরা ওয়ার্ড আওয়ামী লীগের নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এখন থেকে আওয়ামী লীগ ও রাজনীতির সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না।