যশোরের ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের বন্ধু মহলের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণসহ নানা আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে শতাধিক বন্ধু অংশ নেন।
বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর স্কুলজীবনের স্মৃতিচারণ ও নানা আয়োজনে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের অনেকে বর্তমানে শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
বিদ্যালয়ের আয়োজন শেষে বন্ধুরা বিনোদিয়া ফ্যামিলি পার্কে মিলিত হন। সেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে পুনর্মিলনী শেষ হয়।
এ আয়োজনের মূল ভাবনা ছিল মাদককে না বলা, সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক মূল্যবোধ চর্চায় সহযোগিতা করা।
