যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরার সন্তান আনিসুর রহমানকে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে পদায়নের পর চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার হিসাবে (ভারপ্রাপ্ত) দায়িত্বে পেয়েছেন।
২ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা শিক্ষা অফিসার মোছাঃ জেসমিন আরা খাতুন তাকে এই দায়িত্ব হস্তান্তর করেন। জানা গেছে, খাজুরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় বাংলা প্রভাষক হিসাবে চাকুরি জীবন শুরু করেন আনিসুর রহমান।
এরপর তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক, যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সর্বশেষ খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ওইদিন তিনি চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব কর্মদক্ষতা এবং সততার সাথে দায়িত্ব পালনের ফলে এই সম্মানিত পদে অধিষ্ঠিত হয়েছেন বলে এলাকাবাসীর অভিমত ।
আনিসুর বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারতলির পল্লী চিকিৎসক মথুরাপুর এলাকার প্রয়াত আমিন উদ্দীনের মেজো ছেলে। এবং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তরে আমিন প্লাজা” নামে তাদের আধুনিক ও দৃষ্টিনন্দন একটি মার্কেট রয়েছে।
