নড়াইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

✍🏻: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ১ দিন আগে

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ঘুমন্ত অবস্থায় স্বামী রুবেল শেখের (২৮) পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রী আদরী বেগমকে (২০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। মারাত্মক আহত রুবেল শেখের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভাংড়ি ব্যবসায়ী। লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন তিনি। তার স্ত্রী আদরী বেগম একই গ্রামের বাদল শেখের মেয়ে।

ঘটনার বিবরণে ভুক্তভোগী রুবেল শেখ জানান, পরকীয়া সন্দেহে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোরে তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন স্ত্রী আদরী বেগম তার বুকের ওপর বসে ধারালো ব্লেড বা অনুরূপ কিছু দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে তার ক্ষতস্থানে ৮টি সেলাই দেওয়া হয়। রুবেল শেখ এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আদরী বেগমকে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ভুক্তভোগী যুবকের অভিযোগের ভিত্তিতে স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

র মূল ফটক বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করেন।