বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের সাবেক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপি নেতা কাজী আজম, ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাচ্চু, যুগ্ম সভাপতি খাইবার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাবেক ও প্রয়াত নেতাদের কবর জিয়ারত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আগামীকালও এ কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আরবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ

