কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে গড়াই পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।