যশোরে শেখহাটির মোমেল ও রূপদিয়ার বিপুল আটক

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ দিন আগে

যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন ও আরেক আলোচিত রুপদিয়ার বিপুল।

রোববার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মোমেল হোসেনকে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে এবং বিপুলকে রুপদিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়েছে।