নিহত তানভীর আহমেদ শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মোঃ আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সেই এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি।
তরুণ এই ব্যবসায়ীর আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



