চুড়ামনকাটিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, জয় অবিবাহিত একাদশের

✍🏻: চুড়ামনকাটি প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোর সদরের চুড়ামনকাটিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করেন বিদ্যালয়ের এসএসসি-২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা।

ম্যাচে এসএসসি-২০১৭ ব্যাচের বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলের ব্যবধানে বিবাহিত একাদশকে পরাজিত করে অবিবাহিত একাদশ। ম্যাচসেরা নির্বাচিত হন রিয়াজুল ইসলাম।

খেলায় প্রধান অতিথি ছিলেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও চুড়ামনকাটি সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার শিমুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাঃ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও রাকিব উদ্দিন, ছাতিয়ানতলা যুবক্লাবের আহ্বায়ক শামীম কবির ওয়াসিম, তৌহিদ হাসান মোহন, রিপন ও শাওন কবিরসহ অন্যরা। ম্যাচ পরিচালনা করেন জাকির হোসেন জিকো।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার শিমুল হোসেন বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকবিরোধী কর্মকাণ্ডে তিনি সবসময় যুবসমাজের পাশে থাকার কথা জানান।