কয়রায় ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

✍🏻: খুলনা প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে
Deshdristi24

খুলনা জেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থায়ী কমিটির সদস্যদের অংশ গ্রহনে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ৩দিনের প্রশিক্ষন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন)  সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সিএনআরএস’র বিফরআরএল প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষনে ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতি সহ ৩০ জন সদস্য অংশ গ্রহন করেন। প্রশিক্ষনের উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, শেখ আবুল কালাম, হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মিজানুর রহমান কোহিনূর, এস এম শফিকুল ইসলাম, মুর্শিদা খাতুন, জাহানারা জামাল, সেলিনা আক্তার লাইলী, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, আনারুল ডাবলু, এস এম মুনছুর রহমান সানা, বিএম আঃ রাজ্জাক, মাওলানা নুরুল ইসলাম, প্রকল্পের মাঠ সহায়ক তুহিন হোসেন, শাহ পরান প্রমুখ।