কেশবপুরে ইউএনওর সঙ্গে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক, সহকারী এইচআরডি সম্পাদক বোরহানউদ্দিন, কেশবপুর পৌর শাখার সভাপতি খায়রুল ইসলাম, কেশবপুর পূর্ব শাখার সভাপতি হারুন জিহাদ, সাগরদাঁড়ি শাখার সভাপতি মাজহারুল ইসলামসহ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলার মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, আইন-শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেওয়া হয়।
