১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

✍🏻: গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে|

জেলা আইনশৃংখলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে কাজ করব বিজিবি। আজ বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করে| বিজিবির সাথে র‌্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে| শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট| পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা|

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন-শৃংখলা বাহিনীর সাথে আওয়ামী নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে ৫ জন নিহত হয়| মূলতঃ এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলা ও আইনশৃংখলার অবনতি হতে পারে এমন আশংকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে| ফলে এ জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।